শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

বাঙালি রীতিতে বিপাশার মেয়ের ‘মুখেভাত’

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১১০ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী বিপাশা বসু বর্তমানে এক কন্যা সন্তানের মা। অভিনেতা করণ সিংহ গ্রোভারের সঙ্গে বিয়ের ছয় বছরের মাথায় ২০২২ সালের ১২ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই বাঙালি অভিনেত্রী।

এবার মেয়ের মুখেভাত অনুষ্ঠান সারলেন এই অভিনেত্রী। সোশ্যালে সেই অনুষ্ঠানের টুকরো ভিডিও শেয়ার করেছেন বিপাশা। ভিডিওতে দেখা যায়, মেয়ের মুখেভাত অনুষ্ঠানের আয়োজন ছিল বাঙালি রীতিতে।

অনুষ্ঠানের প্রচারপত্রে লেখা ছিল, ‘দেবীর মুখেভাত’। অনুষ্ঠানে লালের ওপর সাদা সুতার কাজ করা সালোয়ার কামিজ পরেছিলেন বিপাশা। টেনে বাধা খোঁপা, কপালে লাল বড় টিপ আর সিঁথিতে সিঁদুর পরেছিলেন।

এদিকে, বিপাশার মেয়েকে সাজানো হয়েছিল লাল-সোনালী বেনারসিতে। পায়ে সোনার নূপূর, কপালে চন্দন। গায়ে সোনার গয়না, মাথায় শোলার মুকুট। মেয়েকে কোলে নিয়ে নিয়ে হাসিতে ঝলমলিয়ে উঠছেন নতুন মা বিপাশা।

এখানেই শেষ নয়, মেয়ের মুখেভাত অনুষ্ঠানে কুর্তা, কোটে সেজেছিলেন করণ সিংহ গ্রোভারও। তিনি মেয়েকে কোলে বসিয়ে পালন করলেন যাবতীয় রীতি।

বাঙালিদের হিন্দু পরিবারে মুখেভাত অনুষ্ঠানে বেশ কিছু রীতি পালন করা হয়। যেমন একটি থালায় রাখা হয়, বই (সাধারণত গীতা রাখা হয়), কলম, টাকা, ধান, মাটি ও অন্যান্য জিনিস। শিশুর সামনে সেই থালা ধরা হয়, এর মধ্যে শিশু কোনও একটা বেছে নেয়। আর প্রত্যেকটিরই থাকে আলাদা আলাদা অর্থ।

বিপাশার শেয়ার করা ভিডিওর কমেন্টে এক অনুরাগী প্রশ্ন করেছেন, দেবী (বিপাশার মেয়ে) কী ধরল ওই থালা থেকে? উত্তরে বিপাশা জানান, বই ধরেছে দেবী।

২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই নাকি করণের প্রেমে পড়েন বিপাশা। ২০১৬ সালে বিয়ে করেন তারা। বিয়ের ছয় বছর পর এই তারকা দম্পতির ঘর আলো করে এসেছে কন্যা সন্তান।

কিউএনবি/অনিমা/১২ জুন ২০২৩,/দুপুর ১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit