বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

৮৬০০ কিমি পথ পায়ে হেঁটে হজ করতে মক্কায় সেই শিহাব

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালার বাসিন্দা শিহাব চত্তুর এক বছর আগে পায়ে হেঁটে হজ করার উদ্দেশে বাড়ি থেকে বেরিয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি তার যাত্রায় সফল হয়েছেন। ৩৭০ দিনে ৮ হাজার ৬৪০ কিলোমিটার পথ পায়ে হেঁটে তিনি পবিত্র মক্কায় পৌঁছায়। এ পথ পাড়ি দিতে তিনি পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত অতিক্রম করেছেন। 

মক্কা থেকে মদিনার দূরত্ব ৪৪০ কিলোমিটার। এ পথ তিনি পায়ে হেঁটে ৯ দিনে পাড়ি দিয়েছেন। চলতি মাসেই তিনি পবিত্র হজ পালন করবেন। এ মাসেই তার মা জয়নবও হজ পালনের উদ্দেশ্যে মক্কা যাবেন। মা ও ছেলে এক সঙ্গেই হজ পালন করবেন। কেরাল থেকে মক্কা যাওয়ার সময় তিনি একটি ইউটিউব চ্যানেল চালু করেন। সেখানে তিনি প্রতিদিন আপডেট তথ্য শেয়ার করতেন। অনেক মানুষ তার চ্যানেলটি অনুসরণ করতেন। 

পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্যে বের হওয়ার পর শিহাব পাকিস্তান সীমান্ত পার হতে গিয়ে সমস্যায় পড়েন। কারণ পাকিস্তানে প্রবেশ করার জন্য তার কোনো ভিসা ছিল না। ভিসা পাওয়ার জন্য তিনি দীর্ঘ ১ মাস অপেক্ষা করেন। শেষ পর্যন্ত পাকিস্তান কর্তৃপক্ষ তাকে ভিসা প্রদান করে। 

সূত্র: টাইমস নাউ।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৩,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit