রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’

গর্ভাবস্থায় আখের রস খাওয়া কি নিরাপদ?

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৪২ Time View

লাইফস্টাইল ডেস্ক : প্রথমেই জেনে নেয়া যাক, আখের রসের পুষ্টিগুণের কথা। আখে রয়েছে ভিটামিন-এ, বি১, বি২, বি৩, বি৫, বি৬ ও ভিটামিন-সি। এছাড়াও এতে প্রচুর পরিমাণে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন। গরমের সময় এই পানীয় কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়। লিভার ভালো রাখে। নিমিষেই দূর করে ক্লান্তি ও অসুস্থবোধ। পুষ্টিবিদরা বলছে, এ পানীয় হবু মায়েদের জন্যও উপকারী।

অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এ পানীয় রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীরকে সুস্থ রাখে। শরীরে বিলিরুবিনের মাত্রা ঠিক রাখে। যা হবু মা ও ভ্রুণের লিভার ভালো রাখে। আখের রসে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকায় ভ্রুণের দাঁত ও হাড় গঠনে কাজ করে। বিভিন্ন ধরনের খনিজ, মিনারেল আর ভিটামিন থাকায় গর্ভাবস্থায় হবু মাকে ব্যাকটেরিয়া, ছত্রাক আর ভাইরাসের সংক্রমণ থেকে দূরে রাখে।

গর্ভাবস্থায় হবু মায়ের কোষ্ঠকাঠিন্য, পেটে গ্যাস আর সকালে মর্নিং সিকনেস একটি কমন সমস্যা। এসব সমস্যার কার্যকরী সমাধান হতে পারে আখের রস। কয়েক ফোঁটা লেবু ও আদার রস এবং পুদিনা কুচির সঙ্গে এ পানীয় হতে পারে হবু মায়েদের সেরা পানীয়ের একটি। তবে এ পানীয় তৈরি করতে হবে বাড়িতেই। রাস্তার খোলা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি আখের রস কোনোভাবেই গর্ভাবস্থায় খাওয়া উচিত নয়। এছাড়া মনে রাখবেন, যেসব হবু মায়েরা আগে থেকেই ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিসে ভুগছেন, তাদের প্রেগনেন্সির সময় আখের রস পান করা উচিত নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: বোল্ড স্কাই

 

 

কিউএনবি/আয়শা/১০ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit