সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

হজে গিয়ে দেশে কথা বলবেন যেভাবে

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : হজযাত্রীদের খোঁজখবর নিতে, কথা বলতে সৌদি আরবের স্থানীয় একটি সিম কার্ড খুবই জরুরি। কারণ কথা বলতে কিংবা ইন্টারনেট ব্যবহার করতে এটা লাগবে। প্রত্যেক হজযাত্রী সৌদি আরবের টেলিকম কোম্পানিগুলোর কোনো একটির সিম সংগ্রহ করতে পারেন। এটা বিমানবন্দর থেকে যেমন সংগ্রহ করতে পারবেন, তেমনি নিতে পারবেন টেলিকম কোম্পানির শাখা বা দোকান থেকে। হজযাত্রীদের সুবিধার্থে জেদ্দা এয়ারপোর্টে এসটিসি, জাইন কিংবা মবিলির মতো কোম্পানির প্রতিনিধি রয়েছে। রয়েছে মক্কার প্রায় রাস্তা ও শপিং মলে সিম কার্ড বিক্রির দোকান।

এসটিসি-সাওয়া ভিজিটর লাইন

দ্য সাওয়া ভিজিটর সিম কার্ড নিতে পারেন। ৩৫ সৌদি রিয়েল বা ১০১১ টাকা থেকে তাদের বিভিন্ন প্যাকেজ শুরু। লোকাল কল, আন্তর্জাতিক কল হিসেবে আলাদা আলাদা প্যাকেজে রয়েছে তাদের। শুধু ইন্টারনেট প্যাকেজও নেওয়া যায়। এসটিসির সিম কার্ডটি সক্রিয় করতে এসটিসির কোনো বিক্রয়কেন্দ্রে গিয়ে আঙুলের ছাপ দিতে হবে।

মোবিলিটি-ভিজিটরস প্যাকেজ

হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মোবিলিটির ‘ভিজিটরস প্যাকেজ’ আছে। ৩০ সৌদি রিয়েল বা ৮৬৭ টাকা। সিম কার্ড পেতে আপনাকে যেতে হবে মোবিলির যে কোনো শাখা কিংবা দেশটির কোনো অনুমোদিত মোবাইলের দোকানে।

জাইন

দর্শনার্থীদের জন্য জাইনের প্যাকেজ শুরু সাড়ে ৩৪ রিয়েল বা প্রায় ১ হাজার টাকা। ওপরে যে কোম্পানিগুলোর কথা বলা হয়েছে তারা পর্যটকদের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা করলেও ভার্জিন, লিবারার মতো কোম্পানিগুলো থেকেও প্রিপেইড সিম কার্ড নিতে পারবেন।

বেশিরভাগ কোম্পানির প্যাকেজ শুরু ৩০ থেকে ৩৫ রিয়েলের মধ্যে। তারপরও ওদের বিভিন্ন ধরনের প্যাকেজেরই খোঁজখবর নিতে পারেন। কারণ আপনি হয়তো দেখবেন কোনো প্যাকেজের খরচ হয়তো একটু বেশি তবে সেটি মিনিট কিংবা ইন্টারনেট ডেটার দিক থেকে বেশি সুবিধাজনক।

সিম কার্ড পেতে যা লাগবে

সিম কার্ড পেতে আপনার লাগবে পাসপোর্টের কপি ও ভিসা নম্বর। বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের জন্য আপনাকে হয়তো আঙুলের ছাপ দেওয়া লাগতে পারে।

মোবাইল ব্যালেন্স অনুসন্ধান

সৌদি আরবে বহুল প্রচলিত কয়েকটি কোম্পানির মোবাইলের ব্যালেন্স দেখুন এভাবে Mobily : *1411*1#, Zain : *116*1#, STC : *166#

সৌদি আরব থেকে ভিডিও কল

হাজিরা সেসব হোটেল থাকেন এর বেশিরভাগই তিন, চার ও পাঁচ তারকামানের হোটেল। এ সব হোটেলে সাধারণত ওয়াইফাই থাকে, সেটিও ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, সৌদি আরবে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া অ্যাপ যেমন ওয়াটসঅ্যাপ ও ভাইবার ভিডিও কল কাজ করে না। ইমু, ফেসবুক মেসেঞ্জার ও বোটিমে ভিডিও কল করা যাচ্ছে। প্রয়োজনে অডিও মেসেজ বা টেক্সট মেসেজ করতে পারেন। আরও কিছু অ্যাপ আছে সেগুলোতে ভিডিও কল করা যায়। তাই এই অ্যাপগুলো জেদ্দা যাওয়ার আগেই ইনস্টল করে নিলে ভালো। অনেকে আবার ভিপিএন ব্যবহার করেন। এতে স্বাভাবিক অনেক অ্যাপ ব্যবহার করতে ঝামেলা পোহাতে হয়।

মিনা ও আরাফায় মোবাইল ব্যবহার

অনেক মানুষ মিনা ও আরাফাতে অবস্থান করেন বলে হজের সময় সেখানে মোবাইল নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না। ফোনের চার্জ নিয়ে সমস্যা হয় এবং অনেক অ্যাপ চালু থাকায় ডেটা বেশি ব্যবহৃত হয়। দরকার না হলে এ সময় মোবাইল ডেটা বন্ধ রাখতে পারলে ভালো, তা না হলে পাওয়ার ব্যাংক সঙ্গে রাখতে হবে।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৩,/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit