শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

দেশের সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্পনাই- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৭৫৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকার পার্বত্যঅঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। পার্বত্য মানুষের কল্যাণে সরকার পার্বত্য তিনজেলায় উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে। তিনি বলেন, দেশের সামাজিক ও নাগরিক সুযোগ সুবিধাপ্রদান ও সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই। শুত্রুবার (৯ জুন ২০২৩ইংঙ) দুপুরের দিকে  বান্দরবান সদরেররাস্তা সংস্কার, ড্রেইন নির্মাণ ও স্থানীয় কবরস্থান উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এমন মন্তব্য করেন।
মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং আরও বলেন, আওয়ামী লীগ সরকার পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সড়ক সংস্কার ওনির্মাণ, মন্দির-মসজিদ-খিয়াং-বৌদ্ধ বিহার প্রতিষ্ঠা ও নির্মাণসহ নানান উন্নয়ন কাজ করেযাচ্ছে। তিনি বলেন, পার্বত্য জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে পর্যটন শিল্পেরব্যাপক প্রসার ঘটেছে। এখানকার মানুষের জীবন যাত্রার মান উন্নত হচ্ছে। ডিজিটাল ব্যবস্থারকল্যাণে আধুনিকতর হচ্ছে পার্বত্য অঞ্চল। পার্বত্য স্থানীয় বাসিন্দারা আগের চেয়ে অর্থনৈতিকভাবেঅনেক বেশি স্বাবলম্বী হচ্ছে। তিনি  দেশের উন্নয়নঅগ্রযাত্রায় ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সর্বস্তরের জনগণকে আওয়ামীলীগেরপাশে থাকার আহবান জানান।মন্ত্রী বীর বাহাদুরআরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পার্বত্য এলাকায় বিভিন্ন উন্নয়নকর্মকাণ্ড বাস্তবায়ন হচ্ছে এবং আগামিতেও বান্দরবানসহ তিন পার্বত্য জেলা দেশের উন্নয়নেররোল মডেল হিসেবে পরিচিতি পাবে। 
পার্বত্য চট্টগ্রামউন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ৭ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে বান্দরবান কেন্দ্রীয় কবরস্থানের লাশ ঘর, গেইট, সড়ক এবং বাস টার্মিনাল ভবন ও মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকাজের উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। পরে বান্দরবান পৌরসভার তত্ত্বাবধানে ৬৯ লাখ টাকা ব্যয়ে বান্দরবান সদর হাসপাতাল থেকে গণপূর্ত বিভাগ সড়ক সংস্কার কাজের উদ্বোধনকরেন মন্ত্রী।
এসময় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, বান্দরবান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাস শেখর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, বান্দরবান পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুনকবীরসহ ওয়ার্ড কাউন্সিলর ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit