শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের বিচার শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় বিচার শুরুর নির্দেশ দিয়েছেন শ্রম আদালত। 

আজ মঙ্গলবার ড. ইউনূস শ্রম আদালতে হাজির হলে উভয় পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠন করে এই আদেশ দেন বিচারক।

আদালত বলেছেন, সাক্ষ্য প্রমাণে ঠিক হবে অভিযোগ সত্য কিনা। ইউনূসের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

গ্রামীণ টেলিকমের ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাদের স্থায়ী না করা, শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিল গঠন না করা, এছাড়া কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেয়ার কথা থাকলেও তা তাদের দেয়া হয়নি। এমন অভিযোগের ভিত্তিতে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতর।

গত ৮ মে শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিল চেয়ে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ।

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৩,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit