বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

মেসি ক্লাব ছাড়তেই ইনস্টাগ্রামে ফলোয়ার ধস পিএসজির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : দুই বছর আগে লিওনেল মেসি যখন পিএসজিতে যোগ দিলেন, মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ফলোয়ার বেড়ে গিয়েছিল অনেক। এবার আর্জেন্টাইন সুপারস্টার ক্লাব ছাড়তেই ধস নামল তাদের অনুসারী সংখ্যায়।

মেসি ক্লাব ছাড়ার পর ইনস্টাগ্রামে এখন পর্যন্ত ১৬ লাখ ফলোয়ার হারিয়েছে ফরাসি ক্লাবটি।

গত শনিবার চলতি মৌসুমে নিজেদের শেষ ম্যাচটা খেলেছে পিএসজি। লিগ ওয়ানের ম্যাচটি ছিল প্যারিসের ক্লাবটিতে মেসির শেষ ম্যাচ। মেসির বিদায়ী ম্যাচটা অবশ্য জিততে পারেনি দলটি। ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ক্লেরমঁ।

এ ম্যাচের আগে পিএসজির ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ছিল ৬৯.৯ মিলিয়ন। কিন্তু ম্যাচের পরে ফলোয়ার সংখ্যা শুধু কমেছে তাদের। এই প্রতিবেদন লেখার সময় সবশেষ তাদের ফলোয়ার সংখ্যা ৬৮.৩ মিলিয়ন।

দুই বছরের পিএসজি অধ্যায়ে দুটি লিগ শিরোপা ও একটি ফরাসি কাপ জিতেছেন মেসি। দুই মৌসুমে গোল করেছেন ৩২টি, অ্যাসিস্ট ৩৫টি।

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৩,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit