বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

হাইতিতে বন্যা ও ভূমিধসে ৪২ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হাইতিতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে এবং ১১ জন নিখোঁজ রয়েছে। সোমবার নাগরিক সুরক্ষা কর্মকর্তারা একথা জানিয়েছে। খবর এইফপি’র।

খবরে বলা হয়, দেশটির ১০ বিভাগের মধ্যে সাতটি এ দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়েছে। এদিকে সংঘবদ্ধ সহিংসতা, রাজনৈতিক অচলাবস্থা এবং অর্থনৈতিক স্থবিরতার কারণে হাইতি ইতোমধ্যে দীর্ঘায়িত মানবিক সংকটের মুখে পড়েছে।

জাতিসংঘ জানায়, দেশটিতে প্রবল বর্ষণে ৩৭,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত এবং ১৩,৪০০ জন গৃহহীন হয়েছে।এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানী পোর্ট-অ-প্রিন্সের প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থিত লিওগান শহরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাইতির কর্মকর্তারা জানান, সেখানে কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছে।

লিওগানের মেয়র আর্নসন হেনরি এএফপি’কে বলেন, দুর্যোগের কবলে পড়ে ‘বাসিন্দারা দিশেহারা হয়ে পড়েছে। তারা সবকিছু হারিয়েছে। বন্যার পানি তাদের ক্ষেতের ফসল বিনষ্ট করেছে এবং তাদের গবাদিপশু ভেসে গেছে।’

তিনি আরো বলেন, শহরের হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জোরদিয়ে বলেন, এমন পরিস্থিতিতে লোকজনের জন্য জরুরি ভিত্তিতে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের প্রয়োজন।

বন্যার কারণে সারাদেশের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে শত শত ঘরবাড়ি ধ্বংস এবং বেশ কয়েকটি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি জরুরি পদক্ষেপ হিসেবে জাতীয় জরুরি অভিযান কেন্দ্রকে সক্রিয় করেছেন।

জাতিসংঘ জানায়, বন্যার আগেও হাইতির জনসংখ্যার প্রায় অর্ধেকের মানবিক সহায়তার প্রয়োজন ছিল। মাত্র পাঁচ বছরে এ সংখ্যা দ্বিগুণ হয়েছে।

 

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৩,/দুপুর ১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit