বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

নাইজেরিয়ার তিন রাজ্যে বন্দুকধারীর গুলিতে অন্তত ৩০জন নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর নাইজেরিয়ার তিনটি রাজ্যে আলাদা হামলায় অন্তত ৩০জন নিহত এবং কয়েকটি শিশুকে অপহরণ করা হয়। পুলিশ এবং বাসিন্দারা এ খবর দিয়েছে। ঐ অশান্ত অঞ্চলে এটাই সর্বসাম্প্রতিক সহিংস ঘটনা।

সশস্ত্র গ্যাংগুলো মোটর বাইকে করে প্রায়ই গ্রামবাসী, ছাত্রদের ওপর হামলা চালায় এবং তাদের জিম্মি করে। ঐ অঞ্চলে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি কম হওয়ায় তারা এর সুযোগ নেয়।বাসিন্দারা বলছেন, সশস্ত্র লোকেরা শনিবার জামফারা রাজ্যে জানকাবো এবং সাকিদা গ্রামে ২৪জনকে হত্যা করে। পাশে গোরা গ্রামে কাঠ সংগ্রহ করার সময় বন্দুকধারিরা কয়েকজন শিশুকে অপহরণ করে।

পুলিশের মুখপাত্র আহমাদ রুফাই বলেন, পাশে সোকোটো রাজ্যের ৫টি গ্রামেও শনিবার হামলা চালানো হয়। নিহতদের রবিবার কবর দেয়া হয়।

জামফারার পুলিশের মুখপাত্র ঐ হামলার কথা স্বীকার করেন তবে বলেন ১৩ জন নিহত হয় এবং ৯জন ছেলে ও মেয়েকে অপহরণ করা হয়েছে।

বেনু রাজ্যে বন্দুকধারিরা ২৫ জনকে হত্যা এবং তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানান দুইজন বাসিন্দা। হামলার কারণ জানা যায়নি।

সূত্র: ভয়েস অব আমেরিকা

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৩,/সকাল ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit