শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

কথিত সমাজসেবকদের চাঁদা না দেয়ায় পৌর টোলের বিরুদ্ধে আন্দোলন, মেয়রের প্রতিবাদ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১৫৫ Time View
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : দুই লক্ষ টাকা চাঁদা না দেয়ায় ডোমার পৌরসভার টোল তোলা নিয়ে সাধারণ অটো ভ্যান চালকদের সাথে নিয়ে আন্দোলন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ডোমারের সাধারণ সম্পাদক গোলাম আইয়ুব কুদ্দুস এবং নুরুজ্জামান বাবলা ( লাদেন) নামের কথিত দুজন সমাজসেবক। ডোমার পৌরসভার সকল স্তরের জনসাধারণদের নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভায় এসব কথা বলেন পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

রবিবার (০৪ জুন) রাতে ডোমার বাটার মোড় রুবেল চত্বরে ডোমার পৌরসভার আয়োজনে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। এ সময় পৌর ০৬  মিজানুর রহমান তুলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র সেলিম রেজা, ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, কাউন্সিলর আখতারুজ্জামান সুমন,  আনোয়ারল হক, ওহিদুল ইসলাম, পৌরসভার ইজারাদার রফিকুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, কথিত সমাজসেবক আইয়ুব এবং বাবলা নিজেদের ফায়দা হাসিলের জন্য সাধারণ রিকশা ভ্যানচালকদের ব্যবহার করছে। পৌরসভার কর আদায় করা কোনো আইন বহির্ভূত কাজ নয়। তারা পৌরসভার উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চালাচ্ছে। তাদের বিরুদ্ধে অতিসত্বর আইনি পদক্ষেপ নেবে ডোমার পৌর প্রশাসন।

উল্লেখ্য, ডোমার পৌরসভা এলাকাকে টোলমুক্ত করার দাবিতে ডোমারে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছেন রিকশা-ভ্যান ও অটো চালকেরা। শনিবার (০৩ জুন) সকালে ডোমার রেলগেটে এই অবরোধ কর্মসূচি শুরু করেন তাঁরা। দাবী আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা। উক্ত কর্মসূচীর নেতৃত্ব দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নেতা গোলাম কুদ্দুস আইয়ুব, সমাজসেবক নুরুজ্জামান বাবলা ( লাদেন)। 

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit