বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশকে তোলা এক ছবিতে দেখা মিলেছে এক ঝাঁক তরুণ মুখের। একটু ভালো করে দেখলেই বোঝা যায় তারা আর কেউ নন, দেশের খ্যাতিমান তারকা। আর সেই ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ছবিতে দেখা যায়, বাম দিক থেকে আছেন মনিরা ইউসুফ মেমী, সালাউদ্দিন লাভলু, আজিজুল হাকিম, জাহিদ হাসান, তৌকির আহমেদ, শহীদুজ্জামান সেলিম ও ফটোগ্রাফার রফিকুর রহমান রেকু।
‘আনন্দ মেলা’র ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটি শেয়ার করা হয়েছে ‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র’ গ্রুপের ওয়ালে। সেখান থেকেই ছবিটি ছড়িয়ে পড়ে নাটক-সিনেমার সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে। তারকাদের ভক্তরা নিজেদের প্রোফাইলেও শেয়ার করেছেন অনেকেই।
ছবিটি শেয়ার করে নন্দিত তারকা জাহিদ হাসান লিখেন, পুরানো ছবি পুরানো স্মৃতি, এই ছবির কয়জনকে চিনতে পেরেছেন!
‘বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র’ গ্রুপের ওয়ালে শেয়ার করা ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘১৯৯০ এর দশকে একই ফ্রেমে বিটিভির একঝাঁক তারকা শিল্পী। বাম দিক থেকে মনিরা ইউসুফ মেমী, সালাউদ্দিন লাভলু, আজিজুল হাকিম, জাহিদ হাসান, তৌকির আহমেদ, শহীদুজ্জামান সেলিম ও ফটোগ্রাফার রফিকুর রহমান রেকু।
কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৩,/দুপুর ২:৪২