বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
পুরুষদের তুলনায় নারীরা কেন বেশি ব্যথা অনুভব করেন, জানাল গবেষণা যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষায় বেরিয়ে এলো প্রশ্নফাঁসের চাঞ্চল্যকর তথ্য, গ্রেপ্তার ৫ আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে : আইনমন্ত্রী ক্রিকেটারদের লাগেজ চুরির পর উদ্ধার অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল এনবিআর বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী ২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২ নিশাঙ্কা-আসালাঙ্কাকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকা কনট প্লেসে বিক্ষোভ করতে পারবেন অভিজিৎ: দিল্লি হাইকোর্ট

কোভিড: ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, শনাক্ত ৮৯

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১৩৯ Time View

ডেস্ক নিউজ : দেশে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৮৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে দুইজনের।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত ৮৯ জন নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৫০৬ জনে। আর নতুন দুইজন নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৪৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ৫১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৫ দশমিক ৮৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া দু’জনই ঢাকার বাসিন্দা। আর এ সময়ে করোনা শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৮৩ জনই ঢাকা জেলার।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ১২ জন। এ নিয়ে এখন পর্যন্ত ২০ লাখ ৬ হাজার ৩১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম কারো মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৩/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit