মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

মানিকছড়িতে দেশীয় তৈরী চোলাইমদ সহ গ্রেফতার এক

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১০৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি এলাকায়  অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী ৩২লিটার চোলাইমদ সহ সুমন চাকমা (২৭) কে আটক করেছে মানিকছড়ি থানা পুলিশ।

শুক্রবার (২মে ২০২৩ইং)  রাত ১২.৫০মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে  মানিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুল ইসলাম এর নেতৃত্বে  সঙ্গীয়  ফোর্সসহ মানিকছড়ি থানাধীন ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি সাকিনস্থ খাগড়াছড়ি স্বাগতম সাইনবোর্ডের অনুমান ৩০০ গজ উত্তরে খাগড়াছড়ি টু চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশ থেকে ৩২লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাইমদ সহ সুমন চাকমা (২৭) কে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী  সুমন চাকমা (২৭), রাঙ্গামাটি জেলার  লংগদু উপজেলার ০৫নং ভাসান্যাদম ইউনিয়নের  প্রেম কুমার চাকমা,র ছেলে।মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আনচারুল করিম জানান  গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। আসামীকে বিধি মোতাবেক যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

কিউএনবি/অনিমা/০২ জুন ২০২৩/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit