শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

শুধু শাড়ি পরাতেই ২ লাখ টাকা নেন ডলি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক : শুধু শাড়ি পরিয়েই লাখ লাখ টাকা উপার্জন করেন কলকাতার গৃহবধূ ডলি জৈন।

যে ১২ হাত কাপড় সকাল-বিকাল অঙ্গে জড়ান মেয়েরা, ডলি সেই শাড়িই পরাতে কম করে ৩৫ হাজার টাকা নেন। স্টাইল যত বাড়ে, বাড়তে থাকে পরিষেবার মূল্যও। শাড়ি পরানোর বিনিময়ে দুই লাখ টাকা পর্যন্ত নেন ডলি।

ডলির আঙুলের ছোঁয়ায় নাকি সাধারণ শাড়িও ভোল পাল্টে ফেলে! এমনই বিশ্বাস ফ্যাশন দুনিয়ায়। বলিউড তারকারা তাই ইদানীং নামি ব্র্যান্ডের ‘কুতুর’ গাউন ছেড়ে শাড়ি হাতে শরণাপন্ন হন ডলির।

দিন কয়েক আগে প্যারিসের কান চলচ্চিত্র উৎসবে শাড়ি পরে হাজির হয়েছিলেন বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী সারা আলি খান। ভারতীয় ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলার হাতে তৈরি সরু পাড় সাদা শাড়িটি তাকে কানের রেড কার্পেটের জন্য পরিয়ে দিয়েছিলেন এই ডলিই। এর আগেও কানে দীপিকা পাড়ুকোনকে রেড কার্পেটের জন্য শাড়ি পরিয়েছিলেন ডলি।

এ ছাড়া কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা, প্রিয়াংকা চোপড়া, দীপিকা পাড়ুকান, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, নয়নতারাকেও তাদের বিয়ের দিনে শাড়ি পরিয়েছিলেন ডলিই।

ডলির নিয়মিত খদ্দেরদের তালিকা তারকাখচিত। শাহিদ কাপুরের স্ত্রী মীরা থেকে শুরু করে নীতা আম্বানি, নীতু সিংহ, কারিশমা কাপুরকেও বহুবার সাজিয়েছেন ডলি।

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানিকে বিয়ের শাড়ি পরিয়েছেন ডলি। শাড়ি পরিয়েছিলেন মুকেশের পুত্রবধূ শ্লোক মেহতা ও হবু পুত্রবধূ রাধিকা মার্চেন্টের বাগদানের অনুষ্ঠানেও। আবার ভারতীয় ক্রিকেটার হার্দিক পাণ্ডিয়ার বিয়েতে তার স্ত্রী নাতাশাকেও শাড়ি পরানোর জন্য ডাক পড়েছিল ডলির।

এ ছাড়া গত বছর মেট গালায় আমন্ত্রণ জানানো হয়েছিল সেরাম ইনস্টিটিউটের কর্ণধার ভারতীয় শিল্পপতি আদর পুনাওয়ালার স্ত্রী নাতাশা পুনাওয়ালাকে। মেট গালার জন্য নাতাশাকে পরিয়েছিলেন কলকাতার ডলি।

ডলি অবশ্য নিজের পরিচয় দেন ‘ড্রেপিং আর্টিস্ট’ হিসাবে। ডলির দাবি— তিনি ১২ হাতের একটি কাপড়কে ৩৬০ রকম স্টাইলে পরাতে পারেন।

কিউএনবি/অনিমা/০১ জুন ২০২৩/দুপুর ১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit