শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

ডোমারে জিয়াউর রহমান এর ৪২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১০০ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর-উত্তম এর ৪২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩০ মে) সকালে ডোমার নাট্য সমিতি মঞ্চে পবিত্র কোরআন খানি শেষে বিকালে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি রেয়াজুল ইসলাম কালু।

উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তুলু, সহ-সভাপতি কাওছার আলম বকুল, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সফিউল আলম বুলবুল, উপজেলা যুবদলের আহবায়ক ইফতেখারুল আলম তিতুমির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, পৌর যুবদলের আহবায়ক শরিফুল আলম পাপ্পু প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি সহ তার সহযোগি ও অঙ্গ সংগঠনের দলীয় নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। আগামীতে দেশ রক্ষার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান জেলার নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৩/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit