সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

মনিরামপুরে শহীদ জিয়ার ৪২ তম শাহাদাত বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৩৬ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে ৩০ মে যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দলিয় কার্যালয়ে দলিয় ও কালোপতাকা উত্তোলন, জিয়াউর রহমানের জিবনীর উপর আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং খাবার বিতরণ করা হয়।

পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। যুবদল নেতা মোক্তার হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর রহমান,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল হাই, থানা বিএনপির যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, উপাধ্যক্ষ গাজী আবদুস সাত্তার,নিস্তার ফারুক, জামশেদ আলী, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভূট্টো, পৌর যুবদলের আহবায়ক আব্বাস উদ্দিন, থানা ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান প্রমুখ।

অন্যদিকে পাইকারি তরকারি বাজারে অনুরূপভাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করা হয়। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান, আসাদুজ্জামান মিন্টু, থানা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৩,/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit