মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

লিবিয়ায় ২৩ জঙ্গির মৃত্যুদণ্ডের আদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় সোমবার (৩০ মে) এ রায় ঘোষণা করা হয়েছে। খবর এএফপির। দেশটির সরকারি কৌঁসুলির দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, আদালত পাঁচজনকে বেকসুর খালাস দিয়েছেন। আর বিচার চলার সময় তিনজনের মৃত্যু হয়েছে। 

লিবিয়ায় ২০১১ সালে গণঅভ্যুত্থান হওয়ার সুযোগে আইএসের লিবিয়া শাখা ব্যাপক তৎপর হয়ে ওঠে। তারা ২০১৫ সালে ত্রিপোলির একটি হোটেলে হামলা চালিয়ে ৯ জনকে হত্যা করে। এর আগে আইএস জঙ্গিরা বেশ কয়েকজন মিসরীয় খ্রিষ্টানকে হত্যা ও অপহরণ করে। এসব হত্যাকাণ্ডের ঘটনা ভিডিওতে ধারণ করে প্রচারও করা হয়।
 
লিবিয়ার পূর্বাঞ্চলীয় আজদাবিয়া, দেরনা ও বেনগাজির নিয়ন্ত্রণ নেয়ার পর আইএস জঙ্গিরা উপকূলীয় শহর সিরতে দখল করে এবং ২০১৬ সাল পর্যন্ত এর নিয়ন্ত্রণ ধরে রাখে। ওই সময় ‘নৈতিকতা ভঙ্গের’ অভিযোগে বহু মানুষকে বর্বরোচিত সাজা দেয়া হয়।
 
আইএসের নৃশংসতার শিকার মুস্তাফা সালেম ত্রাবুলসি নামে এক ব্যক্তি আদালতের এ রায়কে স্বাগত জানিয়ে বলেন, ‘আমার ছেলে নিখোঁজ। আমার এক আত্মীয়কে সিরতে স্কয়ারে হত্যা করা হয়েছে।’
 
ফাউজিয়া আরহুমা নামে পুত্রহারা এক মা বলেন, সিরতের কাছে একটি বিদ্যুৎকেন্দ্রে তার ছেলেকে আইএস জঙ্গিরা হত্যা করে। তিনিও আদালতের এ রায়কে স্বাগত জানান।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit