ডেস্ক নিউজ : দ্বাদশ নির্বাচনের আগে কয়েকটি আসনের সীমানা পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আলমগীর হোসেন। তিনি বলেন, ‘সীমানা নির্ধারণ নিয়ে পাওয়া আবেদনগুলো পর্যালোচনা করে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। অল্প কয়েকটির সীমানা পরিবর্তন করা হয়েছে। আমরা গেজেট করার জন্য সচিবালয়ে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি। সচিবালয় থেকে বিজি প্রেসে পাঠানো হবে। আগামী সপ্তাহে হয়তো আপনারা জানতে পারবেন। আমাদের রোডম্যাপ অনুযায়ী আমরা জুন মাসে এটা প্রকাশ করতে পারব।’
কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৩,/সন্ধ্যা ৭:২৮