সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মাটিরাঙ্গাতে  মহিলা সমাবেশ অনুষ্ঠিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৮৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার রামগড় তথ্য অফিসের  আয়োজনে মাটিরাঙ্গা পৌরসভার নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে ২০২৩ইং)  সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা। এছাড়া বক্তব্য রাখেন  উক্ত বিদ্যালয়ের শিক্ষক এনুচিং মারমা,মিনুয়ারা বেগম। বাল্যবিবাহ,মাদক,গুজব,অপপ্রচার ও সাম্প্রদায়িকতা রোধে করণীয় এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়ন কর্মকান্ড বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লক্ষ্য সকল নাগরিকদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা এবং নিজ নিজ অবস্থান থেকে করণীয় বিষয়ে আলোকপাত করা হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মে ২০২৩,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit