স্পোর্টস ডেস্ক : জয় দিয়ে ফ্রেঞ্চ ওপেন ২০২৩ শুরু করলেন তৃতীয় বাছাই নোভাক জকোভিচ। আজ সোমবার প্রথম রাউন্ডের ম্যাচে সার্বিয়ান কিংবদন্তী ৬-৩, ৬-২, ৭-৬ (৭-১) গেমে হারান আলেকসান্দার কোভাসেভিচকে।
২০২২ ফ্রেঞ্চ ওপেনে রাফায়েল নাদালের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিলেন জকো। নাদালের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ২২ গ্র্যান্ড স্ল্যামের মালিক জকোভিচ। এবারের ফ্রেঞ্চ ওপেনে নেই নাদাল। তাই জকোভিচের সামনে সুযোগ এবার রোলাঁ গ্যারো জিতে নাদালকে ছাড়িয়ে যাওয়ার।
জকোভিচ ২০১৬ ও ২০২১ সালে জেতেন ফ্রেঞ্চ ওপেন।