বিনোদন ডেস্ক : হিন্দু ধর্মগাঁথা ‘রামায়ণ’-এর ওপর তৈরি হয়েছে সিনেমার কাহিনী। ছবিতে রামের ভূমিকায় দেখা যাবে প্রভাসকে। সীতার ভূমিকায় কৃতি শ্যানন অভিনয় করেছেন। এ ছাড়া রাবনের চরিত্রে দেখা যাবে সাইফ আলি খানকে। ইতিমধ্যে এই ছবির তেলেগু থিয়েট্রিক্যাল রাইটস বা প্রেক্ষাগৃহ স্বত্ব ১৭০ কোটি রুপি বা প্রায় ২০০ কোটি টাকায় বিক্রি হয়েছে। ভারতের একটি অনলাইন সংবাদমাধ্যম ‘এই সময়’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এই অঙ্ক বড়, তা বলার অপেক্ষা রাখে না। তবে এখনও ‘আদিপুরুষ’ ছবির হিন্দি আর বাকি ভাষার থিয়েট্রিক্যাল রাইটস নিয়ে কোনো তথ্য আসেনি। অন্য ভাষাগুলোর স্বত্ব বিক্রির অর্থ যুক্ত হলে অঙ্কটা আরও বড় হবে। এ ছাড়া ছবিটির ডিজিটাল, মিউজিক্যাল ও ওটিটি স্বত্বও যুক্ত হবে। বোঝা যাচ্ছে, প্রভাসের ‘আদিপুরুষ’ মুক্তির আগেই বড়সড় আয়ের মুখ দেখবে। পরিচালক ওম রাউতের অবশ্য এটাই প্রথম প্যান ইন্ডিয়া ছবি।