মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

চৌগাছায় প্রবীন শিক্ষকের মৃত্যু

এম,এ,রহিম চৌগাছা ( যশোর)
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৩২৪ Time View

এম,এ,রহিম চৌগাছা ( যশোর) : যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা গ্রামের প্রবীন শিক্ষক সামসুজ্জামান (৭৪) ইন্তেকাল করেছেন। সোমবার সকালে  তিনি মৃত্যুরণ করেন।  সোমবার ২৯ মে বার্ধক্যজনিত কারনে অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি ১৯৬৭ সালে সলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে ২০০৬ সালে অবসর গ্রহন করেন। প্রধান শিক্ষক সামসুজ্জামান ৮ বছর ধরে যশোর জেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় (বেমাসিক) সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন।  মৃত্যু কালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

প্রিয় শিক্ষকের নামাজের জানাজায় উপস্থিত ছিলেন যশোর-২ এর সাবেক সংসদসদস্য অ্যাড.মনিরুল ইসলাম মনির, চৌগাছা উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড.মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসদ চৌধুরী, যুবলীগ নেতা শরিফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলাম যশোর জেলার নেতা অধ্যাপক গোলাম রসুল, গোলাম কুদ্দুস, শাহাবুদ্দিন, চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহসভাপতি রহিদুল ইসলাম খান প্রমুখ।

আসরের নামাজ বাদ তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শিক্ষকের মৃত্যুর পর যশোর-২ এর সাবেক সংসদসদস্য অ্যাড.মনিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে দেখতে যান ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit