বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

হজে যাওয়ার আগে যেসব বিষয় জানা জরুরি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : – খুব শান্ত মনে ঘর থেকে বের হয়ে হজের উদ্দেশে যাত্রা করুন। -এতটুকু পরিমাণ টাকা-পয়সা সঙ্গে নিন-যেন নিজের প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর ফকির-মিসকিনদের কিছু দান-সদকা করতে পারেন।

– যতটুকু সম্ভব বেডিংপত্র হালকা রাখুন। আপনার মালপত্র আপনাকেই বহন করতে হবে। আপনার সঙ্গী-সাথী প্রত্যেকেই হাজী, প্রত্যেকেই আল্লাহর ঘরের মেহমান, প্রত্যেকেই সম্মানিত ব্যক্তি। হজের সময় অন্যকে সহযোগিতা করা খুব কঠিন ব্যাপার। 

– সঙ্গীদের সম্মানের চোখে দেখা উচিত এবং তাদের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল-ত্রুটিকে নিজগুণে ক্ষমা করে দেওয়া দরকার। আশা করা যায়, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন।

– সঙ্গীদের অসুখ-বিসুখে তাদের পাশে দাঁড়ান। প্রয়োজনে বাংলাদেশ হজ মিশনের অধীনে নির্ধারিত মেডিকেল বা ডাক্তারখানায় নিয়ে যান। 

-সঙ্গীদের আক্রমণাত্মক কথাবার্তাকে ধৈর্য ও হেকমতের সঙ্গে এড়িয়ে চলুন।

– অপ্রয়োজনীয় যে কোনো কথাকে না বলুন। আল্লাহর বাণী-‘আর যখন তারা কোনো ধরনের অহেতুক কথা শ্রবণ করে, তখন তা উপেক্ষা করে চলে এবং (শান্তভাবে) বলে দেয়, আমাদের কাজের ফল আমাদের জন্য এবং তোমাদের কাজের ফল তোমাদের জন্য; তোমাদের প্রতি ‘সালাম’। আমরা অজ্ঞদের সঙ্গে সম্পৃক্ত হতে চাই না।’ (সূরা কাসাস, আয়াত : ৫৫)

– পথ খরচে কেউ কারও সঙ্গে শরিক না হওয়াই ভালো। প্রত্যেকেই নিজের খরচ নিজে বহন করুন। একান্ত একত্রে খরচ করতে হলে হিসাব পরিষ্কার রাখুন।

-টাকা-পয়সা ও মূল্যবানসামগ্রী খুব সাবধানে রাখুন। অসতর্কতায় তা হারা যেতে পারে।

– হজব্রত পালন করতে এসে যতটুকু সম্ভব কেনাকাটা এড়িয়ে চলুন। যদি একান্ত কিছু কিনতেই হয়, তবে হজ শেষ হওয়ার আগে নয়।

– সবসময় নিজ দৃষ্টিকে সংযত রাখুন। হজপালনকারীর জন্য উচিত ভিড়ের মাঝে নিজের দৃষ্টিকে সংযত করে নিচের দিকে রাখা। কারণ, অতি সহজেই চোখের পলকে চোখের গোনাহ্ হয়ে যায়। 

– সবসময় জিকির-আসকার, দোয়া-দরুদ ও তাওবা-ইসতিগফারে নিমগ্ন থাকুন। মনে রাখাবেন, এমন মূল্যবান মুহূর্ত আপনার জীবনে আর না-ও আসতে পারে। 

(মরহুম শেখ গোলাম মুহীউদ্দীন (রহ.) রচিত কিতাবুল হজ অবলম্বনে)

 

কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৩,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit