আন্তর্জাতিক ডেস্ক : গেলো সপ্তাহে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের থ্রিডি ভিউ তৈরি করে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলে ম্যাগেলান লিমিটেড নামের একটি গভীর-সমুদ্র ম্যাপিং কোম্পানি। ১০০ বছরের বেশি সময় ধরে আটলান্টিকের তলদেশে পড়ে থাকা সেই জাহাজের ধ্বংসাবশেষ থেকে একটি নেকলেসের সন্ধান পেয়েছে প্রতিষ্ঠানটি। নেকলেসটি প্রাগৈহাসিক যুগের মেগালোডন হাঙরের দাঁত দিয়ে তৈরি বলে জানা গেছে।