বিনোদন ডেস্ক : যদিও ‘সাদা সাদা-কালা কালা’ সিনেমা মুক্তির কিছুদিন আগে প্রকাশ পেয়েছিল। এদিকে মুক্তির এতো মাস কেটে গেলেও গানটি শ্রোতাহৃদয় থেকে হারিয়ে যায়নি।
গানটির জনপ্রিয়তা দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে সুদূর তানজানিয়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে কিলি পল ‘সাদা সাদা কালা কালা’ গানের সঙ্গে নেচে একটি ভিডিও পোস্ট করেছেন।
ইতোমধ্যে ভিডিওটি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। যা নজর এড়িয়ে যায়নি ‘হাওয়া’ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরীরও। তিনি গানটি নিজের ভেরিফায়েড ফেসবুকে শেয়ার দিয়ে ধন্যবাদ জানিয়েছেন কিলি পলকে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘দেওরা’ গানটি গেয়ে ও সঙ্গে সাবলীল নাচের ভঙ্গি সহজেই দর্শকদের নজর কাড়ে। ফলে তার কোনো কনটেন্টগুলো অন্তর্জালে প্রকাশ পাওয়া মাত্রই ভাইরাল হয়ে যায়।
কিউএনবি/আয়শা/২৯ মে ২০২৩,/বিকাল ৫:৩৮