বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

আজকের ভোট দ্রুত শেষ হবে: এরদোয়ান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন। রবিবার (২৮ মে) সকাল থেকেই দেশটিতে শুরু হয় ভোটগ্রহণ। যদিও প্রথম দফার মত নির্বাচনী উত্তাপ নেই এবারের ভোটে। এদিন স্থানীয় সময় সকাল ৮টায় ভোট শুরু হয়, যা চলবে বিকাল ৫টা পর্যন্ত।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম জানায়, রবিবার ইস্তাম্বুলের উস্কুদারে ভোট দিয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। একই কেন্দ্রে ভোট দেন তার ছেলে বিলাল ও তার মা এমিন এরদোয়ান। তারা সকালেই তাদের ভোট দেন। ভোট দেওয়া শেষে এক বিবৃতিতে এরদোয়ান বলেন, ‘আমি নাগরিকদের অনুরোধ করছি শেষ মুহূর্ত পর্যন্ত আত্মতুষ্টি ছাড়াই ভোটে অংশগ্রহণ বাস্তবায়িত করা উচিত।’

তিনি বলেন, ‘তুরস্কের গণতান্ত্রিক জীবনে আমরা প্রথমবারের মতো দ্বিতীয় দফা নির্বাচন প্রত্যক্ষ করছি। নির্বাচনে দুজন প্রার্থী। যেহেতু আমাদের জনগণ দুই প্রার্থীকে ভোট দেবে, ফলে আজকের ভোট দ্রুত শেষ হবে। আমরা আমাদের দেশ ও জাতির মঙ্গল কামনা করি।’অপরদিকে আঙ্কারায় ভোট দিয়েছেন এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু ও তার স্ত্রী সেলভি কিলিচদারোগলু।

তুরস্কে আজ নির্ধারিত হবে দেশটির পরবর্তী ৫ বছরের শাসক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এদিন সকাল থেকেই দেশটির বিভিন্ন অঞ্চলে ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। ৬ কোটি ৪১ লাখের বেশি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। গোটা তুরস্কে ভোটারদের জন্য মোট ১ লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে।

এর আগে গত ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট এবং দেশটির ৬০০ আসনবিশিষ্ট পার্লামেন্ট নির্বাচনে ভোট দেয় দেশটির জনগণ। কিন্তু ওই নির্বাচনে এরদোয়ান এগিয়ে থাকলেও প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় রাউন্ডে গড়ায় নির্বাচন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৩,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit