বিনোদন ডেস্ক : প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস পাঠান ও টাইগারকে নিয়ে তৈরি করবে ‘পাঠান ভার্সেস টাইগার’। এতে প্রধান চরিত্রে পাঠানরূপে থাকবেন শাহরুখ এবং টাইগাররূপে সালমান। তাদের নায়িকা হবেন যথাক্রমে দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফ।
এদিকে ‘পাঠান ভার্সেস টাইগার’-এর চিত্রনাট্য লেখা হচ্ছে। বর্তমানে দক্ষিণী পরিচালক অ্যাটলির ‘জওয়ান’ সিনেমার কাজ শেষ করে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’র শুটিং শেষ করবেন শাহরুখ। অন্যদিকে ধর্ম প্রোডাকশনসের আগামী ঈদের সিনেমার কাজে ব্যস্ত সালমান। এসব কাজ শেষ হওয়ার পরই ‘পাঠান ভার্সেস টাইগার’-এর সেটে দেখা মিলবে তাদের।
অনেকের মনে প্রশ্ন- যেহেতু ‘পাঠান ভার্সেস টাইগার’ তাই এতে শাহরুখ-সালমান একে অন্যের বিরুদ্ধে লড়াই করবেন কিনা! এর উত্তর পাওয়া গেছে ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে। এতে বলা হয়েছে- সিনেমার গল্পে এ দুই স্পাই পরস্পরের শত্রু নয় বরং বন্ধু। গল্পে থাকবে একজন শক্তিশালী ভিলেন। তার বিরুদ্ধেই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে পাঠান ও টাইগার।
কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৩,/সন্ধ্যা ৬:০৫