বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

কানে স্বর্ণপাম জিতলেন ফ্রান্সের নারী নির্মাতা জাস্টিন ত্রিয়েত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১০৩ Time View

বিনোদন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে স্বর্ণপাম জিতলেন ফ্রান্সের নারী নির্মাতা জাস্টিন ত্রিয়েত। অ্যানাটমি অব অ্যা ফল সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কোজি ইয়াকসু। আর সেরা অভিনেত্রী মেরভি ডিজদার। 

জাঁকজমকপূর্ণ আয়োজন আর মুগ্ধতা ছড়িয়ে শেষ হলো ৭৬তম কান চলচ্চিত্র উৎসব। এবার উৎসবে স্বর্ণপাম জয়ের লড়াইয়ে ছিল ২০টি চলচ্চিত্র এবং একটি প্রামাণ্যচিত্র। 

এবছর পাম দি’অর তথা স্বর্ণপাম জয় করেছে ’অ্যানাটমি অব আ্য ফল’। তৃতীয় নারী নির্মাতা হিসেবে কানের ইতিহাসে জাস্টিন ত্রিয়েত এই পুরস্কার অর্জন করলেন। 

সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন পট অউ ফেউ-এর নির্মাতা ত্রান অ্যান হুং। তিনি ভিয়েতনামি বংশোদ্ভূত ফরাসি নির্মাতা। 

সেরা অভিনেতা হয়েছেন জাপানের কোজি ইয়াকস। উইম ওয়েন্ডাস্রের পারফেক্ট ডে’স সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হন।

নুরি বিলগে জিলানের অ্যাবাউট ড্রাই গ্রাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরষ্কার পেয়েছেন তুরস্কের মেরভি ডিজদার। 

৭৬তম এই আসরের শেষ দিনেও বিশ্বখ্যাত তারকাদের পদচারণায় মুখর ছিল ফ্রান্সের কান সমুদ্র সৈকত। নিজের নতুন সিনেমা কেনেডি’র প্রচারে উৎসবে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। 

কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৩,/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit