বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

পিএমএল-কিউতে যোগ দিতে চায় পিটিআইয়ের ২৬ এমপি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে খারাপ সময় দেখছে দেশটির রাজনীতি। একে একে পিটিআইয়ের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতারা দল ছেড়ে দিচ্ছেন। জ্যেষ্ঠ সহ-সভাপতি ও ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী ফাওয়াদ চৌধুরীসহ দলের মহাসচিব আসাদ উমরও পিটিআই পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। এর আগেও দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতা পদত্যাগ করেছেন।

গত ৯ মে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান আল কদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদের আদালত চত্বর থেকে গ্রেফতার হন। তার গ্রেফতারের পরপরই দলের কর্মী-সমর্থকেরা পুরো পাকিস্তানজুড়ে বিক্ষোভ করেন। সে সময় পাকিস্তানের সেনাবাহিনীর বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় আগুন লাগানো ও ভাঙচুর করেন তারা। গ্রেফতারের  চারদিনের মাথায় ১২ মে জামিনে মুক্তি পান ইমরান খান।
 
বিক্ষোভ চলাকালীন পিটিআইয়ের বিভিন্ন শীর্ষ নেতারা গ্রেফতার হন এবং তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এর কিছুদিন পরই একে একে দলটির শীর্ষ নেতারা দল থেকে পদত্যাগ করেন। প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাব প্রদেশের পিটিআইয়ের ২৬ জন সাবেক এমপি দল ছাড়ার পর পিএমএল-কিউতে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন। পিএমএল-কিউ এর নেতৃত্ব দিচ্ছেন পিটিআই সভাপতি চৌধুরী পারভেজ এলাহীর চাচাতো ভাই চৌধুরী সুজাত হোসেন।
 
সূত্র জানিয়েছে, পিটিআইয়ের সাবেক নেতারা পিএমএল-কিউয়ের নেতাদের আগামী নির্বাচনের টিকিট দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। পিটিআইয়ের সাবেক নেতা ফয়জুল্লাহ কামোকা, চৌধুরি আখলাকসহ অন্যান্য নেতারা পিএমএল-কিউতে  যোগদানের জন্য দলটির নেতার সঙ্গে যোগাযোগ করেছেন।
 
এদিকে, পিএমএল-কিউয়েরর সিনিয়র নেতা চৌধুরী মুহম্মদ সারওয়ারকে পিটিআইয়ের সাবেক মন্ত্রী  এবং অন্যান্য দলের সঙ্গে আলোচনার দায়িত্ব দেয়া হয়েছে। পিটিআই সদস্যদের সমন্বয় করার ক্ষমতাও তার আছে। জানা গেছে, পিএমএল-কিউয়ের সঙ্গে যোগাযোগ করা পিটিআই সদস্যদের বেশিরভাগই দক্ষিণ পাঞ্জাবের।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৩,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit