বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কাঁপল ভারতও

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ছয় মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পাকিস্তানে। রবিবার সকালে আঘাত হানা এই ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানের বেশ কিছু অঞ্চল, পাশাপাশি ভারতের রাজধানী দিল্লিসহ বেশ কয়েকটি অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চল। 

রবিবার সকালে পৃথক দুই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এবং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এক বিবৃতিতে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর বলেছে, রোববার সকাল ১০টা ৫০ মিনিটে ভূমিকম্পটি ঘটে এবং এটি ভূপৃষ্ঠ থেকে ২২৩ কিলোমিটার গভীরে আঘাত হানে।

ভূমিকম্পবিদরা জানিয়েছেন, রোববার সকালে ভারতের স্থানীয় সময় সকাল ১১টা ২৩ মিনিটে এই ভূমিকম্প হয় এবং কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। রাজধানী দিল্লির পাশাপাশি চণ্ডীগড়সহ পাঞ্জাব ও হরিয়ানার অনেক জায়গায়ও কম্পন অনুভূত হয়েছে। এর আগে, গত মার্চ মাসে পাকিস্তানের বিভিন্ন অংশে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে দুইজন নিহত এবং আরও ছয়জন আহত হয়।

কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৩,/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit