বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

জমজমাট আইফার মঞ্চ, এক নজরে সেরার সেরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১১৯ Time View

বিনোদন ডেস্ক : ২০২৩ সালের আইফা অ্যাওয়ার্ডসের আয়োজন করা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে। সালমান খান থেকে শুরু করে ভিকি কৌশল, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, মৌনি রায়, সারা আলি খান, জ্যাকলিন ফার্নান্ডেজ, নোরা ফতেহি, অভিষেক বচ্চনের মতো তারকারা এবারের আইফায় হাজির ছিলেন।

এবার সেরা অভিনেতা সম্মান পেলেন হৃতিক রোশন এবং সেরা অভিনেত্রী আলিয়া ভাট। এছাড়া আইফায় সবচেয়ে বেশি পুরস্কার এসেছে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা’-র ঝুলিতে। তারপরেই সঞ্জয় লীলা বনশালির ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। তবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে দৃশ্যম ২। নিচে এক নজরে আইফা ২০২৩ বিজয়ীদের তালিকা :

শ্রেষ্ঠ চলচ্চিত্র: দৃশ্যম ২

সেরা পরিচালক: আর মাধবন (রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট)

প্রধান চরিত্রে সেরা অভিনেতা (নারী): আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি)

প্রধান চরিত্রে সেরা অভিনেতা (পুরুষ): হৃতিক রোশন (বিক্রম বেধা)

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা (নারী): মৌনি রায় (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান)

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা (পুরুষ): অনিল কাপুর (জুগ জুগ জিয়ো)

সিনেমায় ফ্যাশনের জন্য অসামান্য কৃতিত্ব: মনীশ মালহোত্রা

ভারতীয় সিনেমায় অসামান্য কৃতিত্ব: কমল হাসান

সেরা অভিযোজিত গল্প: আমিল কেয়ান খান এবং অভিষেক পাঠক (দৃশ্যম ২)

সেরা মৌলিক গল্প: পারভেজ শেখ এবং জাসমিত রিন (ডার্লিংস)

আঞ্চলিক সিনেমায় অসামান্য কৃতিত্ব: রিতেশ দেশমুখ পরিচালিত মারাঠি ছবি বেদ

সেরা ডেবিউ (পুরুষ): শান্তনু মহেশ্বরী (গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি) এবং বাবিল খান (কালা)

সেরা ডেবিউ (নারী): খুশিলী কুমার (ধোকা অ্যারাউন্ড দ্য কর্নার)

সেরা প্লেব্যাক গায়িকা: শ্রেয়া ঘোষাল (ব্রহ্মাস্ত্র ১-এর রসিয়া গানের জন্য)

সেরা প্লেব্যাক গায়ক: অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র ১-এর কেশরিয়া গানের জন্য)

সেরা সংগীত পরিচালক: প্রীতম (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা)

সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (ব্রহ্মাস্ত্র ১-এর কেশরিয়া গানের জন্য)

সেরা সিনেমাটোগ্রাফি: গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি

সেরা চিত্রনাট্য: গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি

সেরা সংলাপ: গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি

টাইটেল ট্র্যাকের জন্য সেরা কোরিওগ্রাফি: ভুল ভুলাইয়া ২

সেরা সাউন্ড ডিজাইন: ভুল ভুলাইয়া ২

সেরা সম্পাদনা: দৃশ্যম ২

সেরা স্পেশ্যাল ইফেক্ট (ভিজ্যুয়াল): ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: বিক্রম বেধা

সেরা সাউন্ড মিক্সিং: মনিকা ও মাই ডার্লিং

কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৩,/দুপুর ১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit