বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

আগামী ১০০ বছর নিশ্চিন্তে তেল-গ্যাস উত্তোলন করব : ইরান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তেল ও গ্যাস উত্তোলনের বিষয়ে শত বছর মেয়াদি পরিকল্পনা নিয়েছে ইরান। দেশটির জাতীয় তেল কোম্পানির প্রধান মোহসেন খোজাস্তে মেহের বলেছেন, বর্তমানে আমাদের তেল-গ্যাসের যে রিজার্ভ রয়েছে তাতে আগামী একশ’ বছর নিশ্চিন্তে তেল ও গ্যাস উত্তোলন করতে পারব।

গত শুক্রবার ইরানে প্রথম তেল কূপ খননের ১১৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন তিনি। ইরানের খুজিস্তান প্রদেশের মাসজেদসুলাইমান শহরে প্রথম তেল কূপ খনন ও জ্বালানি তেল উত্তোলন শুরু হয়। কেবল ইরান নয়, গোটা পশ্চিম এশিয়ায় এটিই ছিল খনিজ তেল উত্তোলনের প্রথম ঘটনা।

খোজাস্তে আরও বলেন, ‘নতুন তেল ও গ্যাস ক্ষেত্রের জন্য অনুসন্ধান তৎপরতা চলছে। বহু খনি রয়েছে যেগুলো এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি।’ খোজাস্তে মেহের আরও বলেন, ইরান স্বল্প মূল্যে কাঁচামাল বিক্রি করে দিতে প্রস্তুত নয় এবং ইরান মূল্যবোধ নিয়ে কাজ করে। এ কারণেই ইরানের বিরুদ্ধে শত্রুরা নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সূত্র : পার্সটুডে।

কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৩,/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit