বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

রানঅফে ভোট দিচ্ছে তুরস্কের জনগণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে রানঅফ বা দ্বিতীয় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচন। আজ রবিবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকাল ৫টা পর্যন্ত। 

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, এদিন সকাল থেকেই লাখ লাখ ভোটার লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ৬ কোটি ৪১ লাখের বেশি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে ১ কোটি ৯২ লাখের বেশি প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশে স্থাপিত ভোটকেন্দ্রে তাদের ভোট দিয়েছেন।

খবরে বলা হয়েছে, গোটা তুরস্কে ভোটারদের জন্য মোট ১ লাখ ৯১ হাজার ৮৮৫টি ব্যালট বাক্স স্থাপন করা হয়েছে।

রবিবারের ভোটে ভোটাররা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, যিনি পুনঃনির্বাচিত হতে চাইছেন, এবং প্রধান বিরোধী প্রার্থী কামাল কিলিকদারোগ্লুর মধ্যে একজনকে নির্বাচন করবেন।

এর আগে গত ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট এবং দেশটির ৬০০ আসনবিশিষ্ট পার্লামেন্ট নির্বাচনে ভোট দেয় দেশটির জনগণ। এরদোগানের পিপলস অ্যালায়েন্স পার্লামেন্টে ছয় দলীয় বিরোধী জোটের বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

কিন্তু ওই নির্বাচনে প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় রাউন্ডে গড়ায় নির্বাচন। যদিও বিরোধী জোটের প্রার্থী থেকে অনেকটা এগিয়ে ছিলেন এরদোগান।

কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৩,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit