বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

শিরোপা জিতলো পিএসজি, রোনালদোকে ছাড়াল মেসি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : ফরাসি লিগে স্ট্রাসবুর্গের সঙ্গে ১-১ গোলে ড্র করে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতেছে পিএসজি। সেইসঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে ইউরোপো শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন লিওনেল মেসি। 

শিরোপা জিততে পিএসজির প্রয়োজন ছিল মাত্র ১ পয়েন্ট। সেইসঙ্গে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডের হাতাছানি ছিল লিওনেল মেসি সামনেও। প্রতিপক্ষের মাঠে ড্র করে সব সমীকরণ মেলালো পিএসজি-মেসি।

প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে এমবাপ্পের বাড়ানো বলে ডেডলক ভাঙেন লিওনেল মেসি। রেকর্ড নিজের করে নেয়ার পাশাপাশি দলের শিরোপাও নিশ্চিত হয় এই গোলেই।

পরে গোল শোধ দিলেও মেসিদের চ্যাম্পিয়নের পথে বাধা হতে পারেনি স্ট্রাসবুর্গ।

এদিকে, মৌসুমজুড়ে দুর্দান্ত খেললেও শেষ ম্যাচে কপাল পুড়েছে বুরুশিয়া ডর্টমুন্ডের। মেইনজের কাছে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে শিরোপা খুইয়েছে দলটি।

সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে বায়ার্ন মিউনিখ। এফসি কোলনের মাঠে শুরুতেই এগিয়ে যায় বাভারিয়ানরা। তবে দ্বিতীয়ার্ধে গোল শোধ দিয়ে বায়ার্ন সমর্থকদের স্তদ্ধ করে দেয় কোলন। 

পরে নির্ধারিত সময়ের এক মিনিট আগে সব শঙ্কা উড়িয়ে দিয়ে বায়ার্নকে রেকর্ড ১১তম শিরোপা এনে দেন জামাল মুসিয়াল।

কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৩,/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit