বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

‘যুদ্ধ বন্ধ করতে নিরপেক্ষ থাকার ঘোষণা ও রুশ ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনের শর্ত আবার ঘোষণা করেছে রাশিয়া। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন বলেছেন, সবার আগে ইউক্রেনকে ‘নিরপেক্ষ’ থাকার ঘোষণা দিতে এবং ‘নয়া ভৌগলিক বাস্তবতা’ মেনে নিতে হবে। পাশাপাশি ইউক্রেনে রুশ ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে।

তাস বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। গালুজিন আরও বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনী যদি শত্রুতা বন্ধ করে এবং দেশটিতে পশ্চিমা দেশগুলো সমরাস্ত্র সরবরাহ বন্ধ করে দেয় তাহলে একটি শান্তি চুক্তি সম্ভব। তিনি আরো বলেন, একটি টেকসই শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইউক্রেনকে নিরপেক্ষ থাকার ঘোষণা দিতে হবে। এর অর্থ হচ্ছে, কিয়েভ একথা স্পষ্ট ভাষায় ঘোষণা করবে যে, দেশটি কখনও ন্যাটো জোট কিংবা ইউরোপীয় ইউনিয়নে যোগ দেবে না।

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী ‘নয়া ভৌগলিক বাস্তবতা’ বলতে গণভোটের মাধ্যমে ইউক্রেনের যে চারটি অঞ্চল রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে তা মেনে নেয়ার কথা বুঝিয়েছেন। গালুজিন আরো বলেন, এছাড়া কিয়েভকে ইউক্রেনের রুশ ভাষাভাষি নাগরিকদের পাশাপাশি অন্যান্য সংখ্যালঘু নাগরিকদের অধিকার রক্ষা করতে হবে। রাশিয়ার এই শীর্ষস্থানীয় কূটনীতিক বলেন, রুশ ভাষাকে ইউক্রেনের রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে। সূত্র : পার্সটুডে।

কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৩,/দুপুর ১২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit