বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

এবার সৃজিতের সঙ্গে ‘বিচ্ছেদের’ খবরে মুখ খুললেন মিথিলা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১১৮ Time View

বিনোদন ডেস্ক : টালিপাড়ার খ্যাতনামা পরিচালকের সঙ্গে দুই মাস পর ঘর ছাড়বেন স্ত্রী! এমন শিরোনামে শুক্রবার ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এর পর থেকে শুরু নানা গুঞ্জন অনুরাগীদের মধ্যে।

তবে সে প্রতিবেদনে সেই পরিচালক ও তার স্ত্রীর নাম উল্লেখ করা হয়নি। তবে প্রতিবেদনে যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তাতে কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা দম্পতিকে বোঝানো হয়েছে বলে অনুমান নেটিজেনদের।

শুধু তাই নয়, সেই প্রতিবেদনের বরাত দিয়ে সৃজিত-মিথিলার নাম উল্লেখ করে খবরও প্রকাশ করেছে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম। তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।

বিষয়টি নিয়ে জানতে চাইলে তেমন প্রতিক্রিয়া দেখাননি অভিনেত্রী। শুটিংয়ে ব্যস্ত থাকায় অল্প কথায় এক সংবাদমাধ্যমকে মিথিলা বলেন, ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?’

২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন সৃজিত ও মিথিলা। সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে হয়েছিল মিথিলার। তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাইয়ে।

কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৩,/সকাল ১১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit