বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

রুনা লায়লাকে নিয়ে তিন্নির স্বপ্নপূরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার দারুণ ভক্ত এ প্রজন্মের সংগীতশিল্পী কানিজ খাদিজা তিন্নি। গত কয়েক বছর ধরে সংগীতাঙ্গনে কাজ করলেও প্রিয় শিল্পীকে কাছ থেকে দেখা বা তার সান্নিধ্যে আসার সুযোগ হয়নি তার। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে।

কিছুদিন আগে মা দিবস উপলক্ষ্যে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘মা পদক’ অনুষ্ঠানে প্রধান অতিথির দায়িত্বে ছিলেন তিন্নি। সেই ক্ষণটি তার জন্য ছিল স্মরণীয়।

সে ঘটনা উল্লেখ করে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে তিন্নি লিখেছেন, ‘সেদিন প্রথমবার কিংবদন্তি শিল্পী, আমার অনেক শ্রদ্ধার রুনা লায়লা ম্যামকে দেখলাম। মা পদক অনুষ্ঠানে তাকে আমি একদম কাছ থেকে সরাসরি দেখতে পাই।

শুধু দেখতে পাওয়াটাই আমার কাছে যথেষ্ট ছিল। তবে যখন নিজে ফুল দিয়ে ম্যামকে বরণ করলাম, সেটা ছিল আমার জন্য অনেক বিশেষ একটি মুহূর্ত। ম্যাম মন ভরে দোয়া করলেন।

আর সবচেয়ে বড় পাওয়া ছিল তিনি আমার নাম ধরে ডেকে আদর করেছেন। তিনি আমার নাম জানেন এবং আমাকে তিনি মনে রেখেছেন, শিল্পী জীবনে আমার অর্জনের তালিকায় এ ঘটনাটি শীর্ষে থাকবে।

কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৩,/সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit