বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সাত জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ

নেদারল্যান্ডসে দেড় হাজারের বেশি জলবায়ু কর্মী আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় নেদারল্যান্ডসে দেড় হাজারেরও বেশি জলবায়ু কর্মীকে আটক করেছে পুলিশ।

এক্সটিঙ্কশন রেবেলিওন আয়োজিত এই বিক্ষোভে জলবায়ু কর্মীরা জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি জানান।তারা হেগের মহাসড়কে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন।

ভিড় বাড়তে থাকলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য জলকামান ব্যবহার করে। যদিও অনেকে রেইনকোট এবং সাঁতারের পোশাক পরে আগে প্রস্তুত ছিলেন।

এদিকে পুলিশ জানিয়েছে, আটক বিক্ষোভকারীদের বেশিরভাগকে ছেড়ে দেওয়া হয়েছে। কমপক্ষে ৪০ জনকে বিচারের আওতায় আনা হবে।

শনিবারের ওই বিক্ষোভে বেশ কয়েকজন ডাচ তারকা ছিলেন। এতে অংশ নিয়েছিলেন অভিনেত্রী ক্যারিস ভ্যান হাউটেনও, যিনি কি না টিভি সিরিজ গেম অব থ্রোনসে মেলিসান্দ্রে চরিত্রের জন্য পরিচিত।

ডাচ সংবাদ সংস্থা এএনপি জানিয়েছে, ঘটনাস্থল থেকে তাকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।

এদিকে এক্সটিঙ্কশন রেবেলিওন অভিযোগ তুলেছে, পুলিশ এক হাজার ৫৭৯ কর্মীকে আটক করেছে।

ডাচ প্রসিকিউশন সার্ভিস বলেছে, আটকদের বেশিরভাগের নামে মামলা হবে না। কারণ এটি একটি ছোট অপরাধ। তাদের আটকের মূল উদ্দেশ্য ছিল বিক্ষোভ শেষ করা।

কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৩,/সকাল ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit