সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু নওগাঁর পত্নীতলায় মাদক সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড গড়লেন কাভান সুলিভান বাংলাদেশে পার্টনার স্কুলগুলোর সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি দিল ব্রিটিশ কাউন্সিল

চৌগাছায় বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

এম, এ, রহিম, চৌগাছা (যশোর)
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২২৫ Time View

এম, এ, রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মিজানুর রহমান (৬০) নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মে) বেলা১ টার দিকে চৌগাছা থানার সামনে তার নিজ বাসায় এ ঘটনা ঘটে। নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় প্রতিবেশিরা তাকে উদ্ধার করেন। পরে চৌগাছা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিজানুর রহমানের গ্রামের বাড়ি উপজেলার নারয়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে। তিনি দীর্ঘদিন যাবৎ শহরের থানা পাড়ায় নিজ বাসাবাড়িতে বসবাস করছিলেন। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

নিহতের স্ত্রী শেফালি বেগম জানান, দুই ছেলে ঢাকায় থাকে। সেখানে লেখাপড়ার পাশাশি বেসরকারি কোম্পানিতে চাকরি করে ছেলেরা। যে কারনে তারা (স্বামী-স্ত্রী) দুজনই বাড়িতে থাকতেন। থানার সামনে একটি ভ্যারাইটি স্টোর রয়েছে তাদের। স্বামী মিজানুর রহমান সেখানে ব্যবসা করেন। ঘটনার দিন একসাথে সকালের খাবার খেয়েছেন স্বামী-স্ত্রী দুজনে। এর পরে স্বামীকে দোকানে যাওয়ার কথা বলে স্ত্রী শেফালি বেগম সকাল ১০ টার দিকে উপজেলার মুক্তদাহ গ্রামে আত্মীয়ের বাড়িতে যান। সেখান থেকে মৃত্যুর খবর পান তিনি। মিজানুর রহমান সকালে খুবই সাভাবিক ছিলেন। কি কারনে এমন হয়েছে কিছুই বলেতে পারছেননা স্ত্রী শেফালি বেগম।

প্রত্যাক্ষদর্শীরা জানান, নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিলো। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশিরা জানান, মিজানুর রহমান থানা মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। কিন্তু কি কারনে হঠাৎ এমন হলো কিছুই বুঝা যাচ্ছেনা। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তচলছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৩,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit