ডেস্ক নিউজ : শনিবার (২৭ মে) দুপুরে টাঙ্গাইলে স্থানীয় পৌর উদ্যানে আয়োজিত জেলা যুবলীগের সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী দেশের প্রধান মন্ত্রী, চিফ অব স্টাফ, আইজিপি, বেসামরিক কর্মকর্তাসহ আমাদের দায়িত্ব হবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা।
আমরা সেটি করব। জাতির কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমি আশাবাদী বিএনপিও নির্বাচনে অংশগ্রহণ করবে। একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন হবে। এরপরও যদি তারা ষড়যন্ত্র করে আইনশৃঙ্খলা বাহিনী সেটা প্রতিহত করবে; আমরা তাদের সহযোগিতা করব। যুক্তরাষ্ট্র ভিসার ব্যাপারে যা বলেছে, তাতে আমাদের হতাশ হবার কিছু নাই। উদ্বিগ্ন হওয়ার কিছু নাই।’
কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৪০