বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

মেসির সঙ্গে দেখা করতে আর্জেন্টিনায় যাবেন পরীমনি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনায় বিশ্বসেরা লিওনেল মেসির সঙ্গে দেখা করতে চান। সেটি বাংলাদেশে নয়, হাজার হাজার মাইলের দূরত্ব পাড়ি দিয়ে আর্জেন্টিনা গিয়ে সরাসরি সাক্ষাৎ করতে চান এ নায়িকা। 

সম্প্রতি এক গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল— মেসি যদি বাংলাদেশের আসে, তা হলে তিনি দেখা করতে যাবেন কিনা?  জবাবে পরীমনি বলেন, না আমি মেসির দেশে যাব। 

অনুষ্ঠানে বেশ কিছু প্রশ্নের উত্তরও দেন এ চিত্রনায়িকা। নিজের পছন্দ-অপছন্দ অনেক প্রশ্নের উত্তর দেন তিনি। কথা বলেন নিজের ছেলের ভবিষ্যৎ নিয়েও।

সাক্ষাৎকারের একপর্যায়ে পরীমনি ফুটবল ও ক্রিকেটের মধ্যে কোনটিকে বেছে নেবেন জানতে চাইলে পরী ফুটবলকেই নিজের পছন্দ হিসেবে বেছে নেন এবং দল হিসেবে আর্জেন্টিনাকে পছন্দের কথা জানান।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে মুহূর্তটি কেমন লেগেছে? জানাতে গিয়ে তিনি বলেন, আমি জিতে গেছি, ব্যাপারটা ওরকম ছিল।
আগামী মাসে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে আসবে আপনি যাবেন দেখা করতে? এমন প্রশ্নের উত্তরে পরীমনি বলেন, না আমি যাব না।

এর কারণ হিসেবে তিনি বলেন, কাছ থেকে দেখলে হয়ত আমি বুঝাতে পারব না। আমি এমন ফ্যান যে এদের নিয়ে ভাবতে চাই। 
মেসি আসলে যাবেন কিনা? এ নায়িকা বলেন, না আমি মেসির দেশে যাব। আমাদের বাসায় এমন একটা বাজি হয়েছিল যে, যদি আর্জেন্টিনা জিতে যায় (কারণ তখন জয়ের কোনো সম্ভাবনা ছিল না)।

আমাকে বাসা থেকে খোঁচানোর জন্য একটু ডাউন করার জন্য বলা হচ্ছিল। খোঁচা মেরে অনেক কথা বলা হতো আমি শুনতাম। তখন বাজি ধরা হয়েছিল যে, আর্জেন্টিনা জিতলে আমরা দুজনে আর্জেন্টিনায় ঘুরতে যাব। 
 

 

কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৩,/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit