বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

দুই মাসের মধ্যে বিচ্ছেদ হচ্ছে সৃজিত-মিথিলার?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১২১ Time View

বিনোদন ডেস্ক : দুই মাসের মধ্যে বিচ্ছেদ হতে যাচ্ছে আলোচিত দম্পতি সৃজিত মুখার্জী ও রাফিয়াত রশিদ মিথিলার। নাম প্রকাশ না করে এমনই এক ইঙ্গিতপূর্ণ প্রতিবেদন করেছে কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার।

গণমাধ্যমটি দাবি করছে, ভালোবাসায় ভাটা চলছে এই দম্পতির। বয়সে ছোট এক তরুণীকে নতুন করে মন দিয়েছেন সৃজিত। ক্যামেরার পেছনে কাজ করেন তিনি। আজকাল পার্টিতে সারাক্ষণ ওই তরুণীর সঙ্গে সময় কাটান সৃজিত।

তাদের প্রতিবেদন বলছে, খুব বেশি দিন আর এগোয়নি তাদের একসঙ্গে পথচলা। তার আগেই গুঞ্জন, ভাঙন ধরেছে সম্পর্কে। দ্বিতীয় নারীর প্রবেশ ঘটেছে স্বামী-স্ত্রীর মাঝে। যদিও আগের বারগুলোর মতো কোনও অভিনেত্রী নন, পরিচালকের মনে মজেছে ক্যামেরার নেপথ্যে থাকা এক কমবয়সি নারীতে।

এই খবর মিথিলার কানে পৌঁছেছে দাবি করে গণমাধ্যমটি বলছে, আগামী দুই মাসের মধ্যে সৃজিতের সঙ্গে সম্পর্ক চুকিয়ে বাংলাদেশে ফিরবেন মিথিলা। তবে মিথিলা জানিয়েছেন অন্যকিছু! এমন গুঞ্জনে তিনি মন্তব্য করতে সম্মত হননি।

তবে তিনি বলেন, ‘এই খবরের সঙ্গে আমি সম্পৃক্ত নই। খবরে কি আমার নাম আছে?’

২০১৯ সালের ৬ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই বাংলার দুই তারকা সৃজিত-মিথিলা।

কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৩,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit