বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

নিজের গল্পে নিজেই নায়ক, সঙ্গে গায়কও

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১৪৮ Time View

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো নাটকের গানে কণ্ঠ দিলেন অভিনেতা খায়রুল বাসার। ‘ভালোবাসতে শেখাও আরো’ শিরোনামে গানটির কথা লিখেছেন রোহিত সাধু খান, সুর ও সংগীত আয়োজন করেছেন সজীব খান। গানটি দেখা যাবে ‘প্রিয় লাইলী’ নাটকে।

অনুপম দাসের রচনায় ‘প্রিয় লাইলী’ নাটকটির গল্প লিখেছেন অভিনেতা নিজেই। এখানে খায়রুল বাসারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। কিছুদিন আগে মানিকগঞ্জে নাটকটির শুটিং শেষ হয়। নাটকটি পরিচালনা করেছেন জামাল মল্লিক।

নিজের গল্পে নিজেই নায়ক, সঙ্গে গায়কও

খায়রুল বাসার বলেন, গানটিতে কন্ঠ দেওয়া অনেকটা জোর করেই। আগে টুকটাক গান গাইতাম। যেহেতু সঙ্গীতের ছাত্র ছিলাম। অনেকদিন পর গানটিতে কণ্ঠ দিলাম, চেষ্টা করলাম আরকি। কেমন হয়েছে তা দর্শক বলতে পারবে। আশা রাখছি ভালো লাগবে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতার ভাষ্য, নাটকটির গল্প নব্বই দশকের। যেখানে সরল একটা প্রেমের গল্প। টিউশন মাস্টার এবং শিক্ষার্থীর মধ্যে প্রেম হয়। মেয়েটার বাবা ছিল খুব প্রভাবশালী যখন তাদের প্রেমের খবর জানতে পেরে যায় বাবার হাতে তাদের চিঠি পড়ে যায়। তখন মেয়েটার বাবা একটি নিরব গেম খেলে যেটি তাদের মধ্যে কেউই জানতে পারে না। একপর্যায়ে তাদের প্রেম ভেঙ্গে যায় এবং ছেলেটি পাগল হয়ে যায়। এভাবেই চলবে নাটকের গল্পটি।

জানা গেছে, আসন্ন ঈদুল আজহায় নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।

কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৩,/সন্ধ্যা ৬:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit