বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

৫২ সপ্তাহের স্মৃতি জানালেন পূর্ণিমা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুসারীদের উদ্দেশে ছবি পোস্ট করে আলোচনায় থাকেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। ছবি আপলোডের মাধ্যমে জানান দেন মনের কথা, কাজের কথা। তেমনি প্রথম বিবাহবার্ষিকীতে ছবি আপলোড দিয়ে অনুসারীদের মাঝে ভাগাভাগি করেছেন। 

পূর্ণিমা নিজস্ব ফেসবুক আইডিতে একসঙ্গে ছয়টি স্থিরচিত্র পোস্ট করেছেন। স্থিরচিত্রগুলোতে তার কন্যা উমাইজা ও বতর্মান স্বামী আশফাকুর রহমানও রয়েছেন। মূলত আশফাকুর রহমানের সঙ্গে বিয়ের এক বছর পূর্তি উপলক্ষে এসব স্থিরচিত্র পোস্ট করা হয়েছে।

ক্যাপশনে পূর্ণিমা জুড়ে দিয়েছেন, ‘প্রথম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা প্রিয় স্বামী আশফাকুর রহমান। এক বছরের ভালোবাসা। ৩৬৫ দিন একসঙ্গে পার করা। প্রচুর হাসাহাসি। ৫২ সপ্তাহের সুখের স্মৃতি। আরও কত অগণন স্মৃতি। শুভ বিবাহবার্ষিকী। আমি, উমাইজা এবং তুমি। আলহামদুলিল্লাহ।‘

বিয়ের এক বছর পূর্তি উপলক্ষ্যে পূর্ণিমার ফেসবুক পোস্টে সুবর্ণা মুস্তাফার মতো বরেণ্য অভিনয়শিল্পী, সংসদ সদস্য যেমন শুভকামনা জানিয়েছেন, তেমনি চঞ্চল চৌধুরী, চিত্রনায়ক সাইমন সাদিকসহ পরিচালক, সহশিল্পী, সাংবাদিকরাও শুভকামনা জানিয়েছেন।

২০২২ সালের জুলাইয়ে পূর্ণিমা এ–ও জানান, চার কি পাঁচ বছর আগে কাজের সূত্রেই তাদের পরিচয়। সেখান থেকেই একটা ভালো বোঝাপড়া, বন্ধুত্ব হয়েছে। 

কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৩,/বিকাল ৫:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit