বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

চলতি বছর মুক্তি পাচ্ছে না ‘পুষ্পা টু’!

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : দুই বছর আগে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে রীতিমতো ঝড় তুলে ‘পুষ্পা: দ্য রাইজ’। বক্স অফিসে দারুণ ব্যবসা করে। সেইসাথে প্রশংসা কুড়ায় সিনেমাপ্রেমীদের। সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। প্রথম কিস্তির পর থেকেই এর দ্বিতীয় পার্টের অপেক্ষায় মুখিয়ে রয়েছেন দর্শকরা।

শোনা যায়, চলতি বছরই মুক্তির কথা ছিল ‘পুষ্পা টু’ সিনেমার। কিন্তু সেটা আর হচ্ছে না বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। যদিও এখন পর্যন্ত এই বিষয়ে সিনেমা সংশ্লিষ্টদের কোনো ঘোষণা আসেনি।

একটি সূত্রে জানা যায়, নির্মাতা সুকুমার সিনেমাটি খুব যত্ন নিয়ে নির্মাণ করছেন। তাই মুক্তির জন্য আরও সময় প্রয়োজন। মূলত এ কারণেই ২০২৪ সালে মুক্তি পাবে ‘পুষ্পা টু’।

সুকুমার নির্মিত ‘পুষ্পা’ মুক্তির পর বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ৩৫০ কোটি রুপি। শুধু হিন্দি ভার্সনেই এটি আয় করেছিল ১০০ কোটি রুপি। প্রথম কিস্তির বাজেট ছিল ১৯৩ কোটি রুপি। এবার দ্বিতীয় কিস্তির বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি। তাই চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, ‘পুষ্পা টু’ দারুণ সাড়া ফেলবে বক্স অফিসে।

আবারও ‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা। এছাড়াও বিশেষ চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে।

সূত্র: টলিউড ডটনেট

কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৩,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit