বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

গানে হলিউড মাতাবেন জেমস

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৮৬ Time View

বিনোদন ডেস্ক : পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস। সুরের জাদুতে প্রায় চার দশক ধরে শ্রোতাদের মাতিয়ে রেখেছেন তিনি। তার গান মানেই তারুণ্যের উন্মাদনা। সেই সঙ্গে তার গায়কীর অসাধারণ ভরাট কণ্ঠে আছে ভালোবাসার পরশ। ক্যারিয়ার জীবনে অসংখ্য গান দর্শকদের উপহার দিয়েছেন। বাংলায় গান গাওয়ার পাশাপাশি হিন্দি গানেও কণ্ঠ দিয়েছেন এই গায়ক।

শুধু দেশে নয়, ভারতের মাটিতেও তার গান সমান জনপ্রিয়। এবার তিনি গানের জাদু ছড়াতে চলেছেন চলচ্চিত্র দুনিয়ার তীর্থভূমি হলিউডে। যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলসে ২৭ ও ২৮ মে বাংলাদেশ মেলার ওপেন কনসার্টে পারফরম করবেন নগর বাউল খ্যাত জেমস। সেখানে পারফর্মের জন্য এরই মধ্যে শুক্রবার বিকেলে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন গায়ক। এসময় তাকে স্বাগত জানান বাংলাদেশ মেলার আয়োজকরা।

সময় সংবাদকে জেমস জানান, ভালো লাগছে, অনেকদিন পর আবার এদেশে এসে। সবাইকে অনুরোধ ও আমন্ত্রণ রইল মেলায় আসুন এবং উপভোগ করুন।

যুক্তরাষ্ট্রে দেশের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি তুলে ধরতে বাংলাদেশ মেলার আয়োজন করা হয়েছে। ভার্জিল মিডল স্কুলের মাঠের ওই অনুষ্ঠানে জেমস ছাড়াও থাকছেন তানজিন তিশা, সজল নূর, নাজু আখন্দসহ নিউইয়র্কের এক ঝাঁক শিল্পী। এমন অনুষ্ঠানে নগর বাউলকে কাছে পেয়ে উচ্ছ্বসিত অনুষ্ঠানের আয়োজকরা।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৩,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit