মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ইরানের প্রতি যে আহ্বান জানালেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে প্রাণঘাতী ড্রোন সরবরাহ বন্ধে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন।  ‘ইতিহাসের অন্ধকার পক্ষকে’ সমর্থন দেওয়া থেকে ইরানকে সরে আসতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।    

গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযোগ আছে যুদ্ধে রাশিয়াকে শাহেদ-১৩৬ ড্রোন সরবরাহ করছে ইরান। প্রাণঘাতী এই ড্রোনের সাহায্যে ইউক্রেনের শহর ও অবকাঠামোগুলো ব্যাপক হামলা চালাচ্ছে মস্কো। এদিকে রাশিয়া ইউক্রেনীয়দের আতঙ্কিত করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। 

ইউক্রেনের সামরিক বাহিনী মস্কো বাহিনীর মোতায়েন করা ইরানের তৈরি ৩৬টি ড্রোন ভূপাতিত করার ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার তিনি এ অভিযোগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেনস্কি বলেন, শত্রুরা ৩৬টি ড্রোন চালিয়ে ইউক্রেনকে আতঙ্কিত করার কাজ অব্যাহত রেখেছে। কিন্তু এসব কোনোটাই লক্ষে পৌঁছাতে পারেনি। তিনি বলেন, শতভাগ ফলাফলের জন্যে আমি বিমান প্রতিরক্ষা বাহিনীর কাছে কৃতজ্ঞ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৩,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit