বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

ইউক্রেনের পর এবার মস্কো যাচ্ছেন চীনের বিশেষ দূত লি হুই

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামীকাল শুক্রবার রাশিয়া সফরে যাবেন চীনের বিশেষ দূত লি হুই। চলতি মাসের মাঝামাঝি লি হুই দুই দিনের সফরে ইউক্রেনে গিয়েছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর এটাই ছিল চীনের কোনো বড় মাপের কর্মকর্তার প্রথম ইউক্রেন সফর। বেইজিং জানিয়েছে, ইউক্রেন সংকটের ‘রাজনৈতিক সমাধান’ নিয়ে আলোচনা এই সফরের লক্ষ্য।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়েএক বিবৃতিতে বলেছে , লি হুই শুক্রবার মস্কো আসবেন। সফরকালে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন।  রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ২৬ মে লি হুইকে মস্কোয় অভ্যর্থনা জানাবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ। একই দিন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিনের চীন সরকারের ইউরেশিয়াবিষয়ক বিশেষ প্রতিনিধি লি হুইয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

রাশিয়া-ইউক্রেন সংঘাতে নিজেদের অবস্থান ‘নিরপেক্ষ’ বলে দাবি করছে বেইজিং। তারা এখন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা চালাচ্ছে। গত সপ্তাহে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়—ইউরেশীয় দেশগুলোয় চীনের বিশেষ প্রতিনিধি ও রাশিয়ায় সাবেক রাষ্ট্রদূত লি হুই এই সফরের অংশ হিসেবে পোল্যান্ড, ফ্রান্স ও জার্মানিও যাবেন। এতে আরও বলা হয়, ‘ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানে বিবদমান পক্ষগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনার জন্য এই সফর।’ সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৩,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit