বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

টলিউডের নতুন সিনেমায় নুসরাত ফারিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২২৭ Time View

বিনোদন ডেস্ক : দুই বাংলার সিনেমার নিয়মিত মুখ নুসরাত ফারিয়া। ঢাকা, কলকাতায় সমানতালে অভিনয় করে যাচ্ছেন এই অভিনত্রী। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ মে) পশ্চিমবঙ্গে মুক্তি পেল ফারিয়ার নতুন সিনেমা ‘আবার বিবাহ অভিযান’।

বর্তমানে ফারিয়া অবস্থান করছেন কলকাতায়। একদিকে সিনেমা মুক্তি, অন্যদিকে সেখানকার আরো একটি সিনেমায় যুক্ত হলেন তিনি। বুধবার (২৪ মে) আনুষ্ঠানিক মহরত হলেও সিনেমার নাম এখনও চূড়ান্ত হয়নি।  

জানা গেছে, এটি নির্মাণ করছেন বাবা যাদব। যিনি কোরিওগ্রাফার হিসেবে পরিচিত। ফারিয়ার গাওয়া গানগুলোর মিউজিক ভিডিও বানিয়েছেন যাদব।  সামাজিকমাধ্যমে মহরতের বেশ কিছু ছবি শেয়ার করেন ফারিয়া। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘এটা আমার পরবর্তী কাজ’।

এ বিষয়ে আরো জানা গেছে, সিনেমাটিতে ফারিয়ার বিপরীতে দেখা যাবে নতুন নায়ক সোমরাজ মাইতিকে। যিনি টিভি সিরিয়ালে জনপ্রিয় ছিলেন। তবে এখন সিনেমায় থিতু হওয়ার চেষ্টায় রয়েছেন।

এদিকে, সদ্য মুক্তি পাওয়া ‘আবার বিবাহ অভিযান’ হলো ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘বিবাহ অভিযান’র দ্বিতীয় কিস্তি। এটি নির্মাণ করেছেন সৌমিক হালদার। এতে নুসরাত ফারিয়া ছাড়াও আছেন অঙ্কুশ হাজরা, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, প্রিয়াঙ্কা সরকার, সোহিনী সরকার, সৌরভ দাস প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit