বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

১১ বছর পর বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিলেন আলবা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : মৌসুমের শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছেন জোর্দি আলবা। এর মাধ্যমে বার্সেলোনার সাথে আলবার ১১ বছরের সম্পর্কের অবসান হতে যাচ্ছে। কাতালান ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘বার্সেলোনা ও আলবা ২০২৩-২৪ মৌসুমের পর চুক্তি শেষের সমঝোতায় পৌঁছেছে। পেশাদারীত্ব, প্রতিশ্রুতি ও নিষ্ঠার জন্য জোর্দি আলবার প্রতি বার্সেলোনা প্রকাশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। বার্সেলোনা পরিবারের সাথে সম্পৃক্ত সবকিছুর প্রতি তিনি সবসময় ইতিবাচক এবং উষ্ণ আচরণ দেখিয়েছেন।’

২০১২ সালে ভ্যালেন্সিয়া থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন আলবা। এই ক্লাবের হয়ে এ পর্যন্ত ছয়টি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাসহ ১৯টি ট্রফি জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। ৩৪ বছর বয়সী অভিজ্ঞ এই স্প্যানিশ লেফট-ব্যাক এবারের মৌসুমে টিনএজার আলেহান্দ্রো বালডের কাছে তার পজিশন হারিয়েছেন। আলবার সাথে বার্সার বর্তমান চুক্তির মেয়াদ আরো এক বছর বাকি ছিল। করোনা পরিস্থিতিতে আর্থিক টানাপোড়েনে বেশ বড় পরিমানের অর্থ দিয়ে আলবা ক্লাবকে সহযোগিতা করেছিলেন বলে স্প্যানিশ গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। অধিনায়ক সার্জিও বাসুকয়েটসের পদাঙ্ক অনুসরণ করেন বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিলেন এই স্প্যানিয়ার্ড। এবারের গ্রীষ্মে বাসকুয়েটসও কাতালান ক্লাব ছেড়ে যাচ্ছেন। এই জুটি রোববার রিয়াল মায়োর্কার বিপক্ষে ক্যাম্ড ন্যুতে তাদের শেষ হোম ম্যাচ খেলবেন।

বার্সেলোনার হয়ে সাড়ে চারশো’রও বেশী ম্যাচ খেলেছেন আলবা। লেফট-ব্যাক পজিশনে থেকেও ২৭টি গোল করা ছাড়া ৯১টি এ্যাসিস্ট করেছেন। সম্প্রতি ওসাসুনার বিরুদ্ধে বার্সেলোনার ১-০ গোলের জয়ের ম্যাচটিতে একমাত্র গোলটি করেছিলেন আলবা। এই ম্যাচে জয়ী হয়ে লা লিগা শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল আলবা। 

স্পেনের হয়ে ২০১২ ইউরো চ্যাম্পিয়নশীপ জয় করেছেন আলবা। ফাইনালে ইতালির বিপক্ষে ৪-০ গোলের জয়ের ম্যাচটিতে তিনি গোল করেছিলেন। 

লুইস এনরিকের অধীনে ২০১৫ সালে আলবা ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় কাটিয়েছেন। এই মৌসুমে বার্সেলোনাকে ট্রেবল জয়ে তিনি সহযোগিতা করেছিলেন। 

বাসকুয়েটস ও লিওনেল মেসির মত আলাবাকে নিয়ে সৌদি আরবের কয়েকটি ক্লাবের আগ্রহের গুঞ্জন রয়েছে। 

টিনএজার হিসেবে আলবা বার্সেলোনার একাডেমীতে যোগ দিয়েছিলেন। এরপর করনেলা হয়ে ভ্যালেন্সিয়ায় যোগ দেন। এরপর ১৪ মিলিয়ন ইউরোতে আবারো ক্যাম্প ন্যুতে ফিরে এসেছিলেন।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/২৫ মে ২০২৩,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit